শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

ক্রাইম রিপোর্ট

ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

খুলনা ব্যুরো : খুলনা জেলার রূপসায় যৌথ অভিযানে বোমা, অস্ত্র-গুলী ও মাদকসহ সক্রিয় ডাকাত চক্রের সদস্য সাব্বির হোসেন (৩৪) সহ তার ৩ জন সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১শ’ পিস ইয়াবা এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্রসহ সক্রিয় ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

খুলনায় জুয়েলার্সে ডাকাতিতে কোটি টাকার ক্ষতি

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর দৌলতপুরস্থ মহেশ্বরপাশা কালিবাড়ি বাজার সংলগ্ন দত্ত জুয়েলার্সে দিবালোকে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় প্রাইভেটকার চালক নাজিম উদ্দিন ওরফে খোকনসহ ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে। দত্ত জুয়েলার্সের প্রোপাইটার উত্তম দত্ত বাদী হয়ে সোমবার রাতেই দৌলতপুর থানায় এ মামলা দায়ের করেন। গত সোমবার (২৮ অক্টোবর) ডাকাতির সময় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে প্রায় ৮০ ভরি স্বর্ণ ও ২ লক্ষ টাকাসহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইল সংবাদদাতা : নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (৬৫) নামে এক কৃষককে­ কুপিয়ে হত্যা করা হয়েছে।  সোমবার দিনগত রাত ১০টার দিকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। নিহত সুলতান চাঁদপুর গ্রামের আলেক মোল্যার ছেলে।

চাঁদাবাজি

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদীতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)র স্মাট কার্ড বিতরণ কেন্দ্র ঘিরে চলছে প্রভাবশালী বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর জমজমাট চাঁদার বাণিজ্য। কেন্দ্রগুলোতে স্মার্ট কার্ডের কালার ফটোকপি প্রিন্ট, লেমিনেটিং করাসহ স্মাটকার্ডের কভার ও ক্লিপ বিক্রির অবৈধ ব্যবসার একতরফা সুযোগ করে দিয়ে একটি ব্যবসায়ী সিন্ডিকেটের কাছ থেকে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: বদিউজ্জামান মিন্টু দিনে ১০হাজার টাকার চাঁদা আদায় করছেন। খোঁজ নিয়ে জানাগেছে, গত ১৯ সেপ্টেম্বর থেকে এ উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)র স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম শুরু করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ যাবত ৭টি ইউনিয়নের ৪টিতে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা।

গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ প্রত্যাহার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসিসহ à§­ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। জেলা পুলিশ সুপার রেজাউল করিম  রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। ক্লোজকৃতরা হলো গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক তারেক আহমেদ, দেলোয়ার হোসেন ও আবুল কালাম আজাদ এবং কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।  

ব্যাপক ঘুস বাণিজ্য

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর সৈয়দপুর উপজেলা ভূমি অফিসের জারিকারক হিসেবে দায়িত্বরত মো: মঞ্জুর রহমান দীর্ঘ ১৬ বছর থেকে একই কর্মস্থলে আছেন। এর ফলে এখানে তার একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। যার মাধ্যমে তিনি ব্যাপক ঘুস বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি একাধিক বহুতল ভবন নির্মাণ করাসহ জমি কিনেছেন। তার এই দুর্নীতির কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার ভূমি মালিকরা। ভুক্তভোগীরা এ ব্যাপারে অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন। 

উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর গ্রামের তোফাজ্জল হোসেন নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক জানান, তিনি তার জমির খারিজ করতে গেলে ঠুনকো অজুহাতে খারিজ আবেদন বাতিল করে দেয়া হয়। পরে সিন্ডিকেটের মাধ্যমে জারিকারক মঞ্জুর রহমান ১০ হাজার টাকা ঘুস নিয়ে খারিজ সম্পন্ন করে দিয়েছেন। তিনি বলেন, এভাবে জমির মালিকরা বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু প্রমাণ না থাকায় কেউ মুখ খুলে এর প্রতিবাদ করতে পারছেন না। আর কেউ প্রতিবাদ করলে বা অভিযোগ দিলেও কোন প্রতিকার পাওয়া যায়না। 

হাটহাজারীতে গৃহবধূর 

ঝুলন্ত লাশ উদ্ধার! 

হাটহাজারীতে বসতঘর থেকে পায়েল মনি (à§§à§®) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। 

সোমবার (০৪ নবেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার গুমানমর্দ্দন ইউপির ৫নং ওয়াডস্থ বখতেয়ার মাঝির বাড়ির নিহতের বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পায়েল মনি ওই বাড়ির গ্রাম পুলিশ আবুল কালামের পুত্র প্রবাসী রুবেল হোসেনের স্ত্রী। 

চৌগাছায় ধর্ষণ চেষ্টার à¦…ভিযোগে মামলা দায়ের

চৌগাছা (যশোর) সংবাদদাতা: যশোরে চৌগাছায় গৃহবধূকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার টেঙ্গরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (à§« নবেম্বর) ভুক্তভোগী ওই নারী  বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ০৩।

ঐ নারী ঝিনাইদাহ জেলার কোটচাদপুর উপজেলার বাসিন্দা।

অভিযুক্তরা হলেন টেঙ্গরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মুকুল হোসেন (à§©à§«), মতিয়ার রহমানের ছেলে মিয়া শরিফ (à§«à§«)। এছাড়া অজ্ঞাত রয়েছে আরো ৪/à§« জন। 

কালিয়াকৈরে ৪৮কেজি গাঁজা উদ্ধার 

কালিয়াকৈর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈরে ৪৮কেজি গাঁজা উদ্ধার  করেছে পুলিশ । এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার রগুনাথপুর গাপচালা থেকে তাদের গ্রেফতারকরা হয় ।

গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার রাজাপুর ভূইয়াবাড়ীর ইব্রাহিম ভূইয়ার ছেলে মো: মানিক (৩৬) এবং অপর জন হলেন ফৌরচনী এলাকার নজরুল ইসলামের ছেলে মো: রবিন (২৪)।

অনলাইন আপডেট

আর্কাইভ